স্টাফ রিপোর্টার \
গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়াচালায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার দল নির্বাচনে গেলে আওয়ামীলীগের ভাগ্যে ২৫টি আসনও জুটবে না।
বিএনপি’র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহ’র স্মরণ সভায় শুক্রবার বিকেলে ফখরুল ইসলাম আরো বলেন- বিএনপি যাতে আগামী নির্বাচনে আসতে না পারে সে জন্য আওয়ামীলীগ নানামুখী ষড়যন্ত্র লিপ্ত। রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তিনি রোহিঙ্গা সমস্য সমাধানের জন্যে ঐক্যমত সৃষ্টিতে দলমত নির্বিশেষে জাতীয় কনভেনশন আহবানের দাবি জানান। তিনি বিএনপি’র নির্বাচনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সরকারের নিকট সকল দলের সমান সুযোগ নিশ্চিক করার আহবান জানান।
কাপাসিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত হান্নান শাহ’র ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রমুখ।
বিএনপি নির্বাচনে গেলে আ’লীগের ২৫ আসনও জুটবে না: কাপাসিয়ায় মির্জা ফখরুল
আপডেট :October 21, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
