Skip to content

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক ॥

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৩ পুলিশ নিহত হয়েছে। পিক আপ ট্রাক এবং মোটর বাইক থেকে ওই হামলা চালানো হয়। হামলায় আরো পাঁচজন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় নাইজারের আধা-সামরিক পুলিশের ঘাঁটিতে হামলা চালানো হয়। খবর দ্য গার্ডিয়ান।

এর আগে ওই এলাকা থেকেই কয়েক ডজন কিলোমিটার দূরে নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যৌথ টহলে হামলার ঘটনায় নাইজারের পাঁচ সেনা এবং মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের তিন সেনা নিহত হন।

নাইজারের সেনা কর্মকর্তারা ওই হামলার তথ্য নিশ্চিত করেছেন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলা চালানোর আগে হামলাকারীরা মালি থেকে সীমান্ত অতিক্রম করে। তারা সীমান্ত দিয়ে প্রায় ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে নাইজারের আয়োরোউ গ্রামের পুলিশ ঘাঁটিতে হামলা চালায়।

তাদের কাছে ভারি অস্ত্র ছিল। তারা রকেট লঞ্চার ও মেশিনগান নিয়ে হামলা চালায়। চারটি গাড়িতে করে এসেছিল হামলাকারীরা। প্রতিটি গাড়িতে তাদের সাতজন করে যোদ্ধা ছিল বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

পরে অতিরিক্ত সেনারা এলে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে হামলাকারীরা। ফলে দু’পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। হামলাকারীরা মালিতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তবে নিরাপত্তা বাহিনী তাদের অনুসরণ করছে বলে জানানো হয়েছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫