Skip to content

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

বাংলাভূমি ডেস্ক ॥

ভারী বর্ষণের ফলে পাবনার চাটমোহরে রেললাইনের রেলব্রিজের মাটি সরে যাওয়ায় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের অদূরে ২১ নম্বর রেলব্রিজে এ ঘটনা ঘটে। এতে করে চাটমোহর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ও মেইল ট্রেনটি আটকা পড়েছে।

চাটমোহর রেলস্টেশন মাস্টার মাসুম আলী জানান, টানা বর্ষণের কারণে উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের অদূরে ২১ নম্বর রেলব্রিজের মাটি সরে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫