Skip to content

জঙ্গিবাহিনী আইএসের দিন শেষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ॥
সারাবিশ্বে ত্রাসের সৃষ্টি করা জঙ্গি সংস্থা ইসলামিক স্টেট বা আইএসের দিন শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার রাকায় আইএস পতনের পর একথা বলেন তিনি।

সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্স দ্বারা আইএস নির্মূল করে পুনরায় রাকাকে জঙ্গিমুক্ত ঘোষনার পর ট্রাম্প সারাবিশ্বকে আইএসের বিরুদ্ধে লড়ার জন্য আহ্বান জানান।

ট্রাম্প বলেন, নতুন সময়ের শুরু হতে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠার খাতিরে মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় নিরাপত্তা বাহিনীকে সব সময় সাপোর্ট দেবে।

সিরিয়ান শরনার্থীদেরকে নিয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র থেকে এ বিষয়ে আলোচনা করা হবে। সিরিয়ান শরনার্থীরা যেনো তাদের দেশে ভালোভাবে ফিরে যেতে পারে সেবিষয়ে আলাপ করা হবে ।

আইএস শীঘ্রই তাদের ত্রাসের রাজত্ব হারাবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। প্রথম থেকেই আইএসের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে সোচ্চার থাকতে দেখা গিয়েছে। যতবার আইএসের পরাজয় হয়েছে ততবার ট্রাম্প উচ্ছাস প্রকাশ করেছে। টাইম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫