Skip to content

প্রথম সিনেমার শুটিংয়ে ১৪ বার জ্ঞান হারান আলিয়া!

বিনোদন ডেস্ক ॥

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মহেশ ভাট কন্যা আলিয়া ভাট। করণ জোহরের হাত ধরে বলিউড অভিষেকের পাঁচ বছর হয়ে গেল সম্প্রতি। তখন থেকে আজ পর্যন্ত প্রতিটি সিনেমায় আলিয়া সফল। একের পর এক হিট সিনেমা উপহার দেয়া এই নায়িকা নিজের প্রথম শুটিংয়ে কতবার জ্ঞান হারিয়েছিলেন, জানেন?

আলিয়া ভাটকে চূড়ান্ত করার আগে ৪৩২জন মেয়ের অডিশন নিয়েছেন করণ জোহর। সিনেমার জন্য আলিয়াকে ওজন কমাতে বলেছিলেন করণ। অভিনেত্রীকে বাড়তি ওজন কমাতে তিনমাস সময় দিয়েছিলেন নির্মাতা। একে তো ওজন কমানো, তার পর আবার ‘ইশক ওয়ালা লাভ’ গানটিতে বরফের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল।

শুটিং লোকেশনের কনকনে ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন আলিয়া। আর তাই এক-দু’বার নয়, মোট ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫