স্টাফ রিপোর্টার ॥
সারাদেশে ইন্টারনেট ব্যবহারে বিনামূল্যে টেলিটকের ২০ লাখ সিম বিতরণ করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রবিবার (২২ অক্টোবর) নারীদের জন্য টেলিটকের বিশেষ ইন্টারনেট প্যাকেজ ‘অপরাজিতা’ উদ্বোধন এর সময় তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, এই প্যাকেজটি চালুর ফলে অতি কম মূল্যে কল করা ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নারীরা। মাত্র ৮ টাকায় সপ্তাহে ১ জিবি এবং ১৪ টাকায় ২ জিবি ব্যবহার করা যাবে। রবিবার (২২ অক্টোবর) থেকে বিনামূল্যের এই সিম পাওয়া যাবে টেলিটকের বিভিন্ন রিটেইলার সেন্টার গুলো থেকে।
তারানা হালিম মনে করেন, নারীদের জন্য এই বিশেষ ইন্টারনেট প্যাকেজটি ‘নারীর ক্ষমতায়নে’ গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে।
তিনি আরো বলেন, একনেকে অনুমোদন হওয়া এবং প্রধানমন্ত্রীর অনুশাসনের পরেও টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড়ছে না মন্ত্রণালয়।
টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নের জন্য প্রস্তাবিত ৬১০ কোটি টাকার প্রকল্প ছাড়ের জন্য অর্থ মন্ত্রনালয়ের প্রতি নতুন করে আবারও আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
