Skip to content

মা হলেন এষা দেওল

বিনোদন ডেস্ক ॥

বলিউড তারকা এষা দেওল মা হয়েছেন। সোমবার সকালে এষা ও তার স্বামী ভরত তখতানির কোলে এল ছোট্ট ফুটফুটে একটা মেয়ে। জানা গেছে, মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

মুম্বাই মিররকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভরত বলেন, ‘আমি কতটা খুশি সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার মেয়েকে আমার মতোই দেখতে। ওর জন্য দোয়া করবেন সবাই।’

কন্যার নামও ভাবা হয়ে গিয়েছে বলে জানালেন ভরত। তবে নামকরণ অনুষ্ঠানেই সেই নাম প্রকাশ্যে আনা হবে বলে জানালেন তিনি। এদিকে নাতনি পেয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী হেমা মালিনী ও ধর্মেন্দ্র। তারা এরইমধ্যে মেয়ে ও তার স্বামীকে অভিনন্দন জানিয়েছেন।

২০১২ সালে ভরতের সঙ্গে ধূমধাম করে বিয়ে হয় ৩৫ বছরের এষার। তিনি ও ভরত ছোটবেলার বন্ধু ছিলেন। তবে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হেমা মালিনী পরিচালিত ‘টেল মি ও খুদা’র শুটিং চলাকালীন তারা ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়েন। এপ্রিলে টুইটারে এষার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন হেমা মালিনী নিজেই।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫