Skip to content

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার ॥
তিন মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন আজ (সোমবার/২৩ অক্টোবর) স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। বৈঠকটি রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।

জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে শেষ হওয়া সংলাপ ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়া সামনের দিনগুলোতে দলের করণীয় কী হতে পারে, সে সম্পর্কে নেতাদের কাছ থেকে মতামত চাইতে পারেন বিএনপি চেয়ারপারসন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান। সেখানে থাকা অবস্থায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে গত ১৮ অক্টোবর খালেদা জিয়া দেশে ফেরেন। পরদিন আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন জানান। আদালত এক লাখ টাকা মুচলেকায় জামিন দেন। তবে অনুমতি ছাড়া খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারবেন না বলে আদালত নির্দেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫