Skip to content

১৫ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সুষমা স্বরাজ

বাংলাভূমি ডেস্ক ॥
ভারতীয় অর্থায়নে বাংলাদেশে ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ (সোমবার/২৩ অক্টোবর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবনসহ এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

৭১ কোটি ৬৪ লাখ টাকার ওই ১৫টি উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে- পিরোজপুরে ১১টি পানি পরিশোধনাগার স্থাপন, দেশের বিভিন্ন স্থানে ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, সাভারে ৫ তলা ইস্কন মন্দির নির্মাণ, সিলেট ইস্কনে ৫ তলা ছাত্রাবাস নির্মাণ, চট্টগ্রামে একটি কমিউনিটি ভবন নির্মাণসহ অন্যান্য প্রকল্প।

এর আগে দুই দিনের সফরে রোববার ঢাকা আসেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সফরসূচি হিসেবে ঢাকায় এটিই তার শেষ কর্মকাণ্ড। সূত্র: যুগান্তর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫