Skip to content

খেদিরার হ্যাটট্রিকে জুভেন্টাসের বড় জয়

স্পোর্টস ডেস্ক ॥

সামি খেদিরার দুর্দান্ত এক হ্যাটট্রিকে ঘরের মাঠের উদিনেজকে গোলের বানে ভাসিয়েছে জুভেন্টাস। রোববার সিরিআ’য় ইতালির শীর্ষ দলটিকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মাসসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। এতে সিরিআ’য় দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে জুভেন্টাস।

অথচ ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল উদিনেজই। অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড স্তিপে পেরিচার। এর ছয় মিনিট পরই সমতায় ফেরে জুভেন্টাস। সেটা অবশ্য উদিনেজের আত্মঘাতী গোল ছিল। ব্রাজিলিয়ান ডিফেন্ডার সামিরের ভুলে এই গোল হজম করে তারা।

২০তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর ক্রসে সামি খেদিরার হেডে এগিয়ে যায় জুভেন্টাস। ২৮তম মিনিটে এসে বড়সড় ধাক্কা খায় তারা, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মারিও মানজুকিচ। তবে পরের পুরোটা সময় ১০ জন নিয়ে আরও ভয়ংকর চেহারায় হাজির হয় জুভিরা।

দ্বিতীয়ার্ধের ৪৭তম মিনিটে দানিলোর গোলে অবশ্য সমতায় ফিরেছিল উদিনেজ। ৫২ মিনিটে রুগানির গোলে আবারও এগিয়ে যায় জুভেন্টাস। এরপর সামি খেদিরা ঝলক। ৫৯ ও ৮৭তম মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন জার্মান মিডফিল্ডার। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের শেষ গোলটি করেন মিরালেম পিয়ানিচ।

এই জয়ে ৯ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে জুভেন্টাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫