স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় রোববার রাতে বান্ধবীর সাথে বেড়াতে এসে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ওই গৃহবধুকে উদ্ধার করে সোমবার বিকেল ৪টার দিকে থানায় নিয়ে যায়।
ওই গৃহবধু জানান, রোববার সন্ধ্যে ৬টার দিকে সফিপুর থেকে তাকে এক বান্ধবী তার বাসায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সিনাবহ এলাকায় নিয়ে যায়। কিন্তু ওই বান্ধবী কৌশলে গৃহবধুকে বাড়ীতে না নিয়ে একটি বনের ভিতরে নিয়ে যায়। এক পর্যায়ে বনের ভিতর থেকে সিনাবহ এলাকার শামসুল আলমের ছেলে বাবুল হোসেন (২২), তার সহযোগী সেলিম হোসেন (২৫), সুমন হোসেন (২৩) -সহ ৬ জন তার মুখ চেপে ধরে একটি ঘরে নিয়ে যায়। পরে তাকে রাতভর ধর্ষণ করে। সোমবার সকালে ওরা গৃহবধুর ব্যাগে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়। এঘটনা জানানো হলে কালিয়াকৈর থানা পুলিশ বিকেল ৪টার দিকে গৃহবধূকে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।
কালিয়াকৈরে বেড়াতে এসে গৃহবধু ধর্ষণের শিকার
আপডেট :October 24, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
