Skip to content

সু চি’র সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রাজধানী নেইপিদোতে স্থানীয় সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়।

মিয়ানমার নেত্রী সু চির কাছে রোহিঙ্গা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর।

এর আগে, গতকাল নেইপিদোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে দুই-দেশ।

পাশাপাশি, কফি আনান কমিশন রিপোর্ট বাস্তবায়নেও ঢাকার কাছে অঙ্গীকার করেছে নেইপিদো। এসময় সীমান্ত নিরাপত্তা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই করেন দু’দেশের নীতিনির্ধারকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫