Skip to content

গাজীপুরে উচ্ছেদের পর আবারও বসেছে জুয়া-হাউজি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর জেলা প্রশাসন একাধিকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অগ্নিসংযোগের পর উচ্ছেদ করলেও সোমবার (২৩ অক্টোবর) থেকে বাঘের বাজার এলাকায় উন্মূক্ত পরিবেশে আবার জুয়া-হাউজি আসর শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে সোমবার বিকেল থেকেই গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় জুয়াড়ীদের ভিড় জমাতে দেখা গেছে।

গাজীপুর জেলার এনডিসি বি এম কুদরত ই খুদা বলেন, সম্প্রতি শ্রীপুরে জুয়ার আসর উচ্ছেদ করার পর ফের তা চালু করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জুয়া খেলার জন্য ব্যবহৃত জমির মালিককে ওই জমি বাজেয়াপ্তের নোটিশ দেয়া হয়। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে ইতোপূর্বে এ আসরটি একাধিকবার উচ্ছেদ করা হয়েছিল। এছাড়া বেশ কয়েকটি জুয়ার আসরে অগ্নিসংযোগ ও জুয়াড়ীকে জরিমানা এবং কারাদন্ডও দেয়া হয়েছিল। কিন্তু শুনেছি সোমবার মাইকিং করে আদালতের নির্দেশের অপব্যাখ্যা দিয়ে এবং সরকারি লগো ব্যবহার করে বাঘেরবাজার এলাকায় আবার জুয়ার আসরটি শুরু হয়েছে।

স্থানীয় রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান জানান, গাজীপুরের জেলা প্রশাসক শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার আব্দুল গফুর গংদের জমিতে জুয়ার আসর বসতে দেয়ার অভিযোগে ৭ সেপ্টেম্বর মালিককে জমি বাজেয়াপ্ত করার নোটিশ দেন। এরপর ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসক ভারত সফরে যাওয়ার পর আবার গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার জুয়ার আসরটি শুরু হয়। তখন এলাকায় এ আসরটি শুরুর প্রচার চালিয়ে মাইকিং করেছে আয়োজকরা। জুয়ার মাঠটি চালাচ্ছেন শিরিরচালা এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম শফি। ওই ফাঁদে পড়ে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। চুরি ছিনতাই বেড়ে গেছে। এছাড়া জুয়ার আসরটি স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রবেশ পথের পাশে হওয়ায় দেশি-বিদেশী পর্যটকদের নজরে পড়ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫