Skip to content

গাজীপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে প্রতিপাদ্য করে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুরে বার্ষিক কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে গাজীপুর জেলা পুলিশ আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালী পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালী ও আলোচনা সভায় গাজীপুর ২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, সাবেক এমপি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কাজী আলিমউদ্দিন বুদ্দিন, এডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মান, মোহাম্মদ রাসেল শেখ, মো. গোলাম সবুর ও মো সাখাওয়াত হোসেন, জিপি এডভোকেট আমজাদ হোসেন বাবুল, গাজীপুর বারের সভাপতি এডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স, কমিউনিটি পুলিশ গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক মো. সুলতান উদ্দিন সরকার সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশের কর্মকর্তাসহ পুলিশ সদস্যগণ, কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেন।

পরে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং এ অবদান রাখার জন্য ১২ জন পুলিশ সদস্য এবং ১২ জন কমিউনিটি পুলিশ কর্মকর্তাকে সার্টিফিকেট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫