স্টাফ রিপোর্টার ॥
বেগম জিয়ার গাড়িবহরে বিএনপি পরিকল্পিতভাবে নিজেরাই নিজেদের ওপর হামলা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবায়দুল কাদের।
রোবিবার (২৯ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিএনপি কতটা আন্তরিক? তাদের কনসানটা শুধু রাজনীতির। দেশে তিন দফা বন্যা হল কিন্তু তিনি না এসে দিনের পর দিন শুধু আসি আসি বলে আশা দিয়ে যাচ্ছেন।
বিএনপির সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, ‘যদি কূটনীতি উদ্যোগ ব্যর্থ হত তাহলে মায়ানমারের সুর নরম হল কীভাবে? মায়ানমার রোহিঙ্গাদের বিতাড়ণ, নির্যাতন করে এটা চরম পর্যায়ে নিয়ে গিয়েছে, তাদের অবস্থান অনড় সেটা বুঝিয়ে দিয়েছিল। এখন তো মায়ানমারের মন্ত্রী আসার পর একটা সিদ্ধান্ত হয়েছে। তাদের সুর যদি নরম না হতো অবস্থানের যদি পরিবর্তন না হতো তাহলে মায়ানমারের মন্ত্রী কীভাবে বাংলাদেশে আসে আলোচনা করে? জয়েন্ট ওয়ার্কিং করে? আমাদের সব কিছুর জন্য ধৈর্য্য ধরতে হবে। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আমরা যদি তাদের ফাঁদে পা দেই তাহলে গোটা অঞ্চলের ক্ষতি হবে।’
