Skip to content

সাংবাদিকদের স্বল্পমূল্যে অস্ত্র দেবে একে-৪৭ নির্মাতা প্রতিষ্ঠান

বাংলাভূমি ডেস্ক ॥
কর্মক্ষেত্রে সাংবাদিকদের ঝুঁকি থাকবেই। আর এসব ঝুঁকি মোকাবিলায় তাদেরও ছোটখাটো অস্ত্রের প্রয়োজন দেখা দেয়। সাংবাদিকদের নিরাপত্তার কথা ভেবে তাই স্বল্পমূল্যে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত একে-৪৭ কালাশনিকভ রাইফেলের রাশিয়ান নির্মাতা প্রতিষ্ঠান। গত সোমবার একজন রেডিও সাংবাদিককে কর্মরত অবস্থায় ছুরিকাঘাত করার জের ধরে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

কলাশনিকভ প্রতিষ্ঠান থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘দায়িত্বশীল অস্ত্র মালিকের নিরাপত্তা নিয়ে ভাবে কলাশনিকভ। আমরা যে কোন সাংবাদিককেই ১০ শতাংশ কম মূল্যে অস্ত্র দেবো যিনি তার পরিচয় পত্র প্রদর্শন করবেন।’

শুধু স্বল্পমূল্যে অস্ত্র দেওয়াই নয়; কলাশনিকভের পক্ষ থেকে সাংবাদিকদের আত্মরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে।

তবে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তায় সব ধরণের অস্ত্র সরবরাহ করা হবেনা। এজন্য এমআর-৮০ নামে বিশেষ একটি অপ্রাণঘাতী অস্ত্রকে নির্বাচন করেছে কলাশনিকভ। এই অস্ত্র থেকে রাবার বুলেট ছোঁড়া যাবে। ওই রাবার বুলেটের আঘাতে কোন মানুষের প্রাণ না গেলেও ধরাশায়ী হবে।

সম্প্রতি সাংবাদিকদের উপর আক্রমণের সূত্র ধরে রাশিয়ার দৈনিক পত্রিকা নোভায়া গ্যাজেট-এর সম্পাদক তার সাংবাদিকদের অস্ত্র সরবরাহ করবেন বলে ঘোষণা দেন। এ ঘোষণার সূত্র ধরেই সাংবাদিকদের ডিসকাউন্টে অস্ত্র সরবরাহের ঘোষণা দেয় কলাশনিকভ প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ছুরিকাঘাতে আহত রেডিও সাংবাদিক তাতিয়ানা ফাগেনার বর্তমানে কোমায় রয়েছেন। তাতিয়ানাকে আক্রমণকারী ইসরায়েলী বংশোদ্ভূত রুশ নাগরিক বরিস গ্রিটকে আটক করা হয়েছে। রাশিয়া টুডে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫