বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা-পাবনা মহাসড়কে সাথিঁয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন । আজ রোববার দুপুর ১টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
আহত বাসযাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, দুপুরে পাবনা থেকে নগরবাড়ীর দিকে যাচ্ছিল আলী পরিবহনের একটি বাস। বিপরীত দিকে সিরাজগঞ্জ থেকে পাবনায় যাচ্ছিল হিনো পরিবহনের আরেকটি বাস। বহালবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংষর্ষ বাধে পরিবহন দুটির। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গাড়ির মধ্যে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের কাজ চলছে। সূত্র: যমুনা টিভি
