Skip to content

‘ভাই’ মেসি-সুয়ারেজের কাছে ফিরলেন নেইমার

স্পোর্টস ডেস্ক ॥

বার্সেলোনায় ‘এমএসএন’ ত্রয়ী আবারও একসঙ্গে, নেইমার ফিরে এসেছেন পুরোণো ঘরে-বার্সেলোনা সমর্থকরা নিশ্চয়ই খুব করেই শুনতে চান এমন খবর। সেটা হয়তো এই মুহুর্তে হওয়া সম্ভব নয়। তবে ভাইদের জন্য ঠিকই মনটা পুড়ে নেইমারের। ব্রাজিলিয়ান সুপারস্টার একটুখানি সময় বের করে তাই আবারও ছুটলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের কাছে।

২২২ মিলিয়ন ইউরো রেকর্ড পারিশ্রমিকে বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন নেইমার। এরপর ক্লাবের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। দেনা পাওনা নিয়ে দুই পক্ষ জড়িয়ে পড়ে মামলাতে। এমন পরিস্থিতিতে মনে হচ্ছিল, আর কখনও বার্সামুখী হবেন না নেইমার। তবে তিনি কি করে দূরে থাকেন, ভাইদের যে ফেলে এসেছেন আগের ক্লাবে!

নেইমার বার্সেলোনায় ফিরে সবার সঙ্গে তো দেখা করেছেনই। ‘এমএসএন’ জুটির বাকি দুইজন মেসি আর সুয়ারেজের সঙ্গে স্বভাবতই একটু আলাদা করে সময় কাটিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে সেই সুন্দর মূহুর্তের ছবি পোস্ট করে তিনি লিছেন, ‘এগুলোই তো ছিল দিন, সুয়ারেজ আর মেসির সঙ্গে আমি খবর শেয়ার করছিলাম। ভাইদের দেখে খুব ভালো লাগছিল।’

বার্সা ছেড়ে ফরাসি লিগ ওয়ানে যাওয়ার পর মাঠে সময়টা দুর্দান্তই কাটছে নেইমারের। দারুণ পারফম্যান্সে উনাই এমেরির পিএসজিকে শিরোপা দৌড়ে রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় একটি ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। ব্যাপারটা খারাপ হয়নি। এই সুযোগেই না ভাইদের সঙ্গে দেখা করে যেতে পারলেন!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫