Skip to content

পুজদেমনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে স্পেনের কৌঁসুলিরা

আন্তর্জাতিক ডেস্ক ॥
কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজদেমনের বিরুদ্ধে স্পেনের সরকারি কৌঁসুলিরা ফৌজদারি অপরাধে মামলা করবে। আজ (সোমবার/৩০ অক্টোবর) তার বিরুদ্ধে মামলা করা হবে বলে নিশ্চিত করেছেন স্পেনের প্রধান সরকারি কৌঁসুলি। সূত্র- বিবিসি বাংলা।

এদিকে কার্লোস পুজদেমনকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে স্পেনের কেন্দ্রীয় সরকার। যদিও পুজদেমন তা নাকচ করে দিয়েছে।

স্পেনের পুলিশ জানিয়েছে, অখণ্ড স্পেনের দাবিতে বার্সেলোনায় অন্তত ৩ লাখ মানুষ মিছিলে অংশ নেয়। যেখানে পুজদেমনকে গ্রেফতারের দাবি জানায় তারা।

বার্সেলোনার খ্যাতনামা রাজনীতিক জুসে প্যারেল সমাবেশে বলেছেন, কাতালোনিয়ার সকল মানুষের পক্ষ হয়ে বিচ্ছিন্নতাবাদী নেতা পুজদেমনের কথা বলার কোনো অধিকারই নেই।

মিস্টার প্যারেল বলেছেন, পুজদেমন নিশ্চয় কিছুসংখ্যক কাতালানের হয়ে কথা বলতে পারেন। তিনি নিজেও একজন কাতালান এবং তার হয়ে পুজদেমনের কথা বলার কেনো অধিকার নেই।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী এক খোলা চিঠি দিয়ে কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ প্রধানকে কেন্দ্রের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

গত ১ অক্টোবর কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর থেকেই স্পেনের সাংবিধানিক সংকট ঘনীভূত হয়। সেই গণভোটের ওপর ভিত্তি করে গত শুক্রবার স্বাধীনতা ঘোষণা করেন স্বাধীনতাকামী নেতা পুজদেমন।

কিন্তু এই ঘোষণার পর কাতালোনিয়ার আঞ্চলিক সংসদ ভেঙে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। পাশাপাশি আগামী ২১ ডিসেম্বর নতুন করে কাতালোনিয়ার সাধারণ নির্বাচন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫