স্টাফ রিপোর্টার ॥
রিলিফ সব সমস্যার সমাধান নয়। রোহিঙ্গা সংকট নিরসনে সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দ্রুত আলাপ আলোচনা করে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার উখিয়ার পালংখালীতে অবস্থিত ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আমরা প্রথমে সেনাবাহিনীর মোতায়েনের জন্য আহ্বান জানিয়েছিলাম সেই অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা চাই সেনাবাহিনী যেনো তাদের কার্যক্রম অব্যহত রাখুক।
এসময় মিয়ানমারকে মানবতার স্বার্থে তার দেশের নাগরিককে ফিরিয়ে নিয়ে তাদের ব্যবসা বাণিজ্য সহ সকল ধরনের নাগরিক সুবিধা প্রদানের আহ্বান জানান তিনি।
বিএনপির চেয়ারপারসন বলেন, বাংলাদেশের পক্ষে এতো মানুষকে বেশিদিন বহন করা সম্ভব নয়। যে সমস্ত গরীব মানুষ মারা যাচ্ছে, তাদের ইতিমধ্যে ২ লাখ টাকা দেয়া হয়ছে। বিএনপির পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং ত্রাণ প্রদান ভবিষ্যতেও অব্যহত থাকবে। তবে সরকার সেভাবে তৎপরতা চালাচ্ছে না।
