Skip to content

‘আমি নিজেকে ভ্যাজেইনা উপহার দিয়েছি’

বিনোদন ডেস্ক ॥

পুরুষ মডেল হিসেবেই টেলিভিশনে আত্মপ্রকাশ। ২০১৫ সালে এমটিভির ‘স্প্লিটসভিলা’য় অংশ নিয়েছিলেন গৌরব আরোরা। তিনিই এখন গৌরী আরোরা হয়ে ফিরে এসেছেন গ্ল্যামার জগতে। গত বছরই লিঙ্গ পরিবর্তন করিয়েছেন তিনি।। এ বছর অংশ নিয়েছেন ‘ইন্ডিয়াস টপ মডেল’ প্রতিযোগিতায়। অডিশনে এসে তিনি বলেন, ‘আমি নিজেকে একটি ভ্যাজেইনা উপহার দিয়েছি।’

শুধু নারীত্ব পাওয়াই নয়, বিকিনি পরে আত্মবিশ্বাসের সঙ্গে র‌্যাম্পে হাঁটার লক্ষ্য নিয়েছেন গৌরী। কিছুদিন আগে কালারস টিভিতে ‘নেক্সট টপ মডেল শো’তে বিচারকদের সামনে বিকিনি পরে হেঁটে এলেন তিনি। বিচারকের আসনে ছিলেন মালাইকা আরোরা, মিলিন্দ সুমন, ডাব্বু রতনানির মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর সেখানে নিজের সম্পর্কে বলতে গিয়ে গৌরী বললেন, নারী হওয়া একটা ঈশ্বর প্রদত্ত উপহার। আমি নিজেকে একটা ‘ভ্যাজাইনা’ উপহার দিয়েছি।

তিনি বলেন, ‘আগে আমি একজন পুরুষ মডেল ছিলাম। ম্যাগাজিনের কভারেও জায়গা করে নিয়েছিলাম। আমার এইট প্যাক অ্যাবস ছিল, ১৬ ইঞ্চি বাইসেপ। খুবই ফিট মডেল ছিলাম আমি। আজও আমি নার্ভাস। কারণ আমার কাঁধ চওড়া। তবে প্রত্যেকদিন আমি একজন নারী হয়ে উঠছি।’

উল্লেখ্য, ২০১৬ সালে বিক্রম ভাটের ‘লাভ গেমস’ ছবিতে পুরুষ রূপে দেখা দিয়েছিলেন তিনি। এছাড়া ‘রাজ:রিবুট’ ছবিতেও পুরুষের ভূমিকায় অভিনয় করেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫