Skip to content

গাজীপুরে ট্রাকচাপায় আচার বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় সৈয়দ আলী (৬০) নামের এক আচার বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দ আলী ময়মনসিংহ ত্রিশালের ধনীরামপুর এলাকার মৃত ইনতাজ আলীর ছেলে।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ূন কবির জানান, সৈয়দ আলী শিরিরচালা এলাকায় বাসা ভাড়া থেকে বিভিন্ন এলাকায় আচার বেচতো। সকাল ৮টায় বাঘের বাজার এলাকায় গোল্ডেন গার্মেন্টেসের সামনে দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এঘটনায় ট্রাকসহ চালক আবুল কালামকে (২৪) আটক করে করা হয়েছে বলেও জানান এসআই মো. হুমায়ূন কবির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫