Skip to content

মিথ্যা বলেছিলেন ট্রাম্পের নির্বাচনী উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক ॥

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা উপদেষ্টা জর্জ পাপাডোপৌলোস রাশিয়ার সঙ্গে তার বৈঠকের বিষয়ে এফবিআইয়ের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন। তবে একই সঙ্গে নির্দোষ বলে অর্থ-পাচারের অভিযোগ থেকে রেহাই পেয়েছেন ট্রাম্পের আরেকজন সাবেক ক্যাম্পেইন ম্যানেজার পল মানাফোর্ট।

এমন তথ্য সামনে আসায় তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প শিবির রাশিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে বলে যে অভিযোগ উঠেছে তারই ধারাবাহিকতায় এবারে অভিযোগ উঠেছে ট্রাম্পের নির্বাচনকালীন এই দুই ক্যাম্পেইন ম্যানেজারের বিরুদ্ধে।

পল মানাফোর্টের বিরুদ্ধে অর্থ-পাচার এবং বিদেশী কর্মীদের সঙ্গে যোগাযোগ বিশেষত ইউক্রেনের সঙ্গে লেনদেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।

মানাফোর্ট রুশ সমর্থক ইউক্রেনীয় প্রেসিডেন্ট ইয়ানুকোভীচের কাছ থেকে গোপনে অর্থ পেয়ে আসছিলেন বলে অভিযোগ তুলেছিলেন ইউক্রেনের এক রাজনীতিক।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত মানাফোর্টকে গৃহবন্দী অবস্থায় রেখেছে এবং দশ মিলিয়ন ডলার অর্থ জরিমানার আদেশ দিয়েছে। আরেক অভিযুক্ত জর্জ পাপাডোপৌলোস স্বীকার করেছেন যে, ট্রাম্পের সঙ্গে নির্বাচনী প্রচারণার কাজ করার সময়েই রাশিয়ার সঙ্গে বৈঠক হয়েছে, তার আগে নয়।

তিনি এটিও স্বীকার করছেন যে, হিলারি ক্লিনটন সম্পর্কে রাশিয়ানরা ইতিবাচক নয় এমন মনোভাবই পোষণ করেছে।পাপাডোপৌলোস এর বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন রবার্ট মুলার।

মুলার রাশিয়া এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণা টিমের মধ্যে সন্দেহভাজন যোগসাজশের বিষয়টি তদন্ত করছিলেন।বিশ্লেষকরা মনে করছেন, পাপাডোপৌলোসের এই বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে সরাসরি জড়িত।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫