Skip to content

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি

স্টাফ রিপোর্টার ॥

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীদিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ত্রাণ বিতরণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তুতির কথা জানান।

ফখরুল ইসলাম বলেন, তিনি (খালেদা জিয়া) এখানে এসেছিলেন একান্ত মানবিক কারণে। তিনি এখানে কোনো সভা সমাবেশ করেন নি। তারপরও জনতার ঢল নেমেছিলো।

এখানেই প্রমাণিত হয় খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি হামলা মামলা উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, খালেদা জিয়া দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফফখরুল বলেন, অতি দুর্ভাগ্য যে, আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে উল্টো বিএনপিকে দোষারোপ করছে। এতেই প্রমাণিত হয় তারা সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫