Skip to content

কাপাসিয়ায় উজ্জল হত্যার দায়ে দুই বন্ধুর ফাঁসি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় উজ্জলকে গলা কেটে হত্যার দায়ে দুই বন্ধুর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

নিহত উজ্জল চন্দ্র মনিদাস (২৫) ঋষিপাড়ার অর্জুন চন্দ্র মনিদাসের ছেলে ও ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার তরগাঁও মধ্যপাড়ার মোস্তফার ছেলে শাকিল (২১) ও তরগাঁও ঋষিপাড়ার স্বপন চন্দ্র মনিদাসের ছেলে সঞ্জীবন (২৪)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সাফাইশ্রীর ভবতোষ মল্লিককে খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারিছ উদ্দিন আহম্মদ জানান, ২০১৬ সালের ১৯ নভেম্বর বিকেলে শীতলক্ষ্যা নদীতে উজ্জলের গলাকাটা লাশ পাওয়া যায়। উজ্জলের ভাতিজির সাথে সঞ্জীবনের প্রেমের সম্পর্ক ছিল। ওই জেরে আসামিরা উজ্জলকে চাকু দিয়ে জখম করে ও গলা কেটে হত্যা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫