বিনোদন ডেস্ক ॥
নেটদুনিয়ায় ট্রোলিং বিষয়টা এখন বেশ সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। কিন্তু তারকাদের ক্ষেত্রে যেন বিষয়টি বেশিই ঘটে। এর আগে অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রীকে ট্রোল হতে দেখা গেছে। দীপিকা, পরিণীতি, এষা অনেকেই রয়েছেন এই তালিকায়। এবার সেই তালিকায় যোগ হলেন আমিশা পাটেলও। মঙ্গলবার ইন্টারনেটের ট্রেন্ডিং তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে তার একটি ছবি।
বিষয়টি হল, আমিশা তাঁর ইনস্টাগ্রাম পেজে দু’টি খোলামেলা ছবি পোস্ট করেছিলেন। দু’টি ছবির ক্যাপশনেই অভিনেত্রী লিখেছেন, সেগুলি তার শুটিং শেষ হওয়ার পর তোলা। এই খোলামেলা ছবি দেখে কেউ কেউ তার আসন্ন কাজ নিয়ে প্রশ্ন করলেও, বেশির ভাগই তার সমালোচনা করেছেন। ছবি দেখে অনেকে লিখলেন, এ ধরনের ছবি আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানায় না। আবার কারও মন্তব্য, বয়স তো অনেক হল, এবার হট ছবি প্রকাশ না করে বিয়েটা করুন। ২০০০ সালে হৃতিকের বিপরীতে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিতে বলিউড অভিষেক হয়েছিল আমিশার। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন অভিনেত্রী। এর পর অসংখ্য হিট ছবিতে কাজ করেছেন তিনি। ‘আপ মুঝে আচ্ছে লাগনে লাগে’, ‘ভুল ভুলাইয়া’, ‘গদর: এক প্রেম কথা’সহ এমই বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দেন তিনি। শেষ তাকে ২০১৩-র ‘রেস টু’ ছবিতে দেখা গিয়েছিল। সামনেই প্রীতি জিনতা ও সানি দেওলের সঙ্গে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে দেখা যাবে আমিশাকে।
খোলামেলা ছবি পোস্ট করে সমালোচনায় আমিশা
আপডেট :November 1, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
