Skip to content

ক্যাডারদের পদোন্নতি পরীক্ষায় পিএসসির আবেদন আহ্বান

স্টাফ রিপোর্টার ॥

ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। এ লক্ষে ক্যাডারভুক্তদের কাছে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার পিএসসির দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ‘সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ফেব্রুয়ারি ২০১৮’ অনুষ্ঠিত হবে। গত ২০ অক্টোবর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ নভেম্বর আবেদন শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২০ নভেম্বর অফিস চালকালীন সময়ে সরাসরি পিএসসিতে জমা দিতে বলা হয়েছে।

পিএসসির গণসংযোগ কর্মকর্তা ইসরাত  বলেন, বিবিএস ক্যাডারভুক্ত পদোন্নতি পরীক্ষা বিভিন্ন সেশনে আয়োজন করা হয়ে থাকে। তবে এবার পদোন্নতি ফেব্রুয়ারি-২০১৮ আয়োজন করা হবে। এ জন্য ক্যাডারভুক্তদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে।

একই সঙ্গে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পিএসসিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫