স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশীর সাথে ঝগড়ায় এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার তুমিলিয়া ইউনিয়নের হলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পারুল বেগম (৫৫) ওই এলাকার আবু হানিফার স্ত্রী।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, প্রতিবেশী মনোয়ারা বেগম ওই নারীর স্বামীকে তুচ্ছ বিষয়ে বঁটি দিয়ে কোপ দিতে যান। পরে হানিফা চলে গেলে পারুল ও মনোয়ারার মধ্যে ঝগড়া হয়।
এক পর্যায়ে ধাক্কাধাক্কি হলে নির্মাণ কাজের জন্য রাখা ইটের ওপর পড়ে পারুল মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি মেম্বার আরমান হোসেন রুবেল জানান, ঘটনার পর থেকে মনোয়ারা ও তার স্বামী হান্নান পলাতক রয়েছেন।
