Skip to content

৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি : সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এ উপলক্ষে আওয়ামী লীগের ৭ দিনের কর্মসূচি শুক্রবার বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয়েছে।

এদিকে বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেয়া উপলক্ষে আগামী ৯ নভেম্বরের নাগরিক সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৯ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর (শনিবার) দুপুর আড়াইটায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দান) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

গত বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় ৭ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি সারাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পালনের জন্য দলের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫