Skip to content

মঞ্চে পোশাক নিয়ে বিব্রত ব্রিটনি

বিনোদন ডেস্ক ॥

মঞ্চে গাইতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হলেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। মিররের খবর অনুযায়ী, গেল ১ নভেম্বর লাস ভেগাসে অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাটি ঘটে। লাস ভেগাসের ওই অনুষ্ঠানে কালো রঙের একটি পোশাক পরেছিলেন ব্রিটনি। পারফর্ম করার সময় শরীরের একটি বিশেষ অংশ থেকে তার পোশাক সরে যায়।

সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে বেশ বিব্রতকর সময় পার করছেন এই গায়িকা। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি ব্রিটনি। অবশ্য ব্রিটনির জন্য এই অভিজ্ঞতা এটাই প্রথম নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেই একই রকম ঘটনা ঘটেছিল ব্রিটনির সঙ্গে। সেবারও প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি। ব্রিটনি ছাড়াও অনেক সেলেব এ ধরনের সমস্যায় পড়েছেন একাধিকবার।

এদিকে মিরর দাবি করছে, হলিউডের সেলেব মহলের একটা বড় অংশের মতে ব্রিটনি ইচ্ছা করেই নাকি এই কাণ্ড ঘটিয়েছেন। নিজেকে আলোচনায় রাখতেই এই প্ল্যান তার। আবার একটা অংশের মতে, ব্রিটনির জনপ্রিয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই। ফলে শিরোনামে আসার জন্য এমন কাজ তিনি করবেন না। যদিও আসল সত্যিটা কী, তা জানা যায়নি। তবে মঞ্চ সেদিন ব্রিটনির নাচে গানে মাতোয়ারা ছিলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫