Skip to content

রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতি

বাংলাভূমি ডেস্ক ॥
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে সোমবার বেশকিছু প্রস্তাব সহকারে একটি বিবৃতি দিয়েছে, যেখানে মিয়ানমার সরকারের প্রতি রাখাইনে রোহিঙ্গা গোষ্ঠীর ওপর নৃশংসতা ও জাতিগত নিধন বন্ধের জোরালো দাবি তোলা হয়েছে।

একইসাথে আগস্ট মাসে নতুন করে সহিংসতার ফলে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়ায় তীব্র সমালোচনা করা হয়েছে। এদের ফিরিয়ে নেবার আহ্বান উঠে এসেছে বিবৃতিতে।

এই বিবৃতিতে চীনেরও সম্মতি আদায় করা গেছে। যদিও মিয়ানমার কে নানা বিষয়ে সমর্থন দিয়ে আসা চীন কোনও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ভেটো প্রদানের অবস্থান থেকে এখনো সরে আসেনি ।

রোহিঙ্গা সংকটের সমাধানে এছাড়া জাতিসংঘের কর্মকাণ্ডে মিয়ানমারের সহায়তা চাওয়া হয়েছে।

এছাড়া কাউন্সিলের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে, একজন বিশেষ উপদেষ্টা নিয়োগের জন্য, যিনি আগামী ৩০ দিনের মধ্যে মহাসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন ।

জাতিসংঘে ব্রিটেনের ডেপুটি অ্যাম্বাসেডর জোনাথন অ্যালেন বলেছেন, মিয়ানমার এখন কী ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটাই তারা পর্যবেক্ষণ করবেন ।

চলতি সপ্তাহেই জাতিসংঘ মহাসচিব দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে যোগ দেবেন আর সেখানেও আলোচনার প্রধান ইস্যু হিসেবে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু।

এদিকে মিয়ানমারে নির্যাতন হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবের দাবি তুলেছে মানবাধিকার গ্রুপগুলো।

সূত্র: বিবিসি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫