Skip to content

ভালবাসার মানুষটিকেই জীবন সঙ্গী করলেন আমব্রিন

বিনোদন ডেস্ক ॥

বিনোদন ডেস্ক: ভালবাসার মানুষটিকেই জীবন সঙ্গী করে নিলেন লাক্সতারকা আমব্রিনা সার্জিন ওরফে আমব্রিন। ৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেছেন এই তারকা। স্বামীর সঙ্গে বর্তমানে কানাডাতে রয়েছেন জনপ্রিয় এই উপস্থাপিকা কাম অভিনেত্রী।

নিজের ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের এই তথ্য জানান তিনি। তিনি লিখেন, “আমি সত্যিই খুবই কৃতজ্ঞ আমার ভক্তদের কাছে এজন্য যে তারা আমাকে ফেসবুকে বার বার জানতে চেয়েছে আমি এবারের বিপিএল এ নাই কেন। এবং আমি সত্যি গর্বিত যে সবাই এই আসরে আমাকে মিস করছে। এই মুহূর্তে আমি ক্যানাডায় আছি, বাংলাদেশে আসা সম্ভব নয়। কারন আমি ৪ নভেম্বর বিয়ে করেছি এবং জীবনের এক নতূন অধ্যার সূচনা করেছি। সবার ভালবাসা এবং দোয়া কামনা করছি। এবং এই বিপিএল এ যারা আছেন সবার মঙ্গল কামনা করছি”

উল্লেখ্য, আমব্রিনের স্বামী পেশায় কানাডার একটি প্রতিষ্ঠানের প্রোপাটি ম্যানেজমেন্ট ম্যানেজার। তিনি পরিবারের সঙ্গে সেখানেই বসবাস করেন। ২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন আমব্রিন। তবে ক্রিকেট লিগ বিপিএলে উপস্থাপনা করে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫