Skip to content

ক্যাটরিনাকে চুমু খেতে সালমানের আপত্তি

বিনোদন ডেস্ক ॥

পর্দায় চুমু খাবেন না কখনও- এমন প্রতিশ্রুতি করেছিলেন একাধিক অভিনেতা। কিন্তু সিনেমা হিট করার প্রয়োজনে হোক, কিংবা আধুনিকতার সঙ্গে তাল মেলাতে গিয়ে অজয় দেবগন থেকে শুরু করে শাহরুখ খানও নিজের প্রতিজ্ঞা ধরে রাখতে পারেননি।

‘শিভায়’ ও ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে তারা নায়িকাদের চুমু খেয়েছেন। কিন্তু এই স্রোতে গা ভাসাতে নারাজ সালমান। জানা গেল, প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকেই পর্দায় চুমু খাওয়ার দৃশ্যে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সালমান।

ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে টাইগার জিন্দা হ্যায় সিনেমায় অভিনয় করছেন সালমান খান। সিনেমাটিতে এ জুটির একটি চুম্বন দৃশ্য রাখতে চেয়েছিলেন নির্মাতারা। তবে এতে সায় দেননি সালমান। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সবাই চাইছিলেন শুধু একবার, একটিবারের জন্য সালমান তার চুমু না খাওয়ার শর্ত ভঙ্গ করুক। কারণ দৃশ্যটি সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং অবশ্যই এর আরেকটি কারণ ক্যাটরিনা। কিন্তু সালমান প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। পরিচালক আলী আব্বাস এ অভিনেতাকে রাজি করানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাতে কাজ হয়নি। পরবর্তীতে দৃশ্যটি বাদ দেয়া হয়।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫