Skip to content

আবারও হুমকিতে পদ্মাবতী

বিনোদন ডেস্ক ॥

বিতর্কে জড়ানো যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বলিউডের ছবিগুলোর। কোনো না কোনো কারণে প্রায় সব ছবি নিয়েই বিতর্ক উঠছে আজকাল। তবে ‘পদ্মাবতী’ ছবিটির বিতর্ক থামছেই না। একের পর এক হুমকি আসছে এই ছবির মুক্তির প্রতিবাদে।

এবার তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের হুমকির শিকার হলো দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রনভীর কাপুরের ‘পদ্মাবতী’। এই বিজেপি নেতা বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালির নতুন ছবিটি কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলে সেই প্রেক্ষাগৃহে আগুন দেয়া হবে বলে হুশিয়ারি দিলেন।

মঙ্গলবার এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন, ‘পদ্মাবতী’ সিনেমা যেসব হলে মুক্তি পাবে সেখানে আগুন জ্বলবে।’ ‘পদ্মাবতী’তে ইতিহাস বিকৃত হয়েছে’- এই অভিযোগে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ভারত। আর মূল অভিযোগ এসেছে বিজেপির কাছ থেকে। সেই ধারাবাহিকতায় নতুন উস্কানি দিলেন টি রাজা সিং।

তিনি বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘পদ্মাবতী’ ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজপুত জাতির সম্মান নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে এই ছবি। ছবি মুক্তির পর যদি কোনোভাবে এই অভিযোগের সত্যতা মেলে, তবে আগুন জ্বলবে দেশে।’

বানশালির সমালোচনা করে বিজেপি বিধায়ক বলেন, এই ধরণের ছবি নারীদের সম্মানহানি করছে। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই এই ধরণের ছবি তৈরি হচ্ছে। হিন্দু ধর্মের অবমাননা করে এই ছবি তৈরির বিরুদ্ধে সকলের একসাথে রুখে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে ১ ডিসেম্বর ‘পদ্মাবতী’ মুক্তি দিতে সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছেন সঞ্জয় লীলা বনশালি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫