Skip to content

বিপিএলে সাকিবের নতুন মাইলফলক

স্পোর্টস ডেস্ক ॥

সিলেট পর্ব শেষে দুইদিন বিরতি দিয়ে ঢাকায় ফিরেছে বিপিএলে। প্রথম দিনই সিলেটের বিপক্ষে মাঠে নামে ঢাকা ডায়নামাইটস। এ ম্যাচেই ব্যাট হাতে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।

বিপিএলের ঢাকা পর্বে মাঠে নামার আগে মাইলফলক থেকে ছিলেন মাত্র পাঁচ রান দূরে। মিরপুরে শেরেবাংলায় সিলেটের বিপক্ষে নাসিরের বল পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে এক হাজার রান পূর্ণ করলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এর আগে এ রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম (১১৯৪), মাহমুদউল্লাহ রিয়াদ (১১১৯) ও তামিম ইকবাল (১০২৬)।

তবে বিপিএলের একটি জায়গায় সাকিব ব্যতিক্রম। হাজার রান ও ৫০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার ঢাকা ডায়নামাইটসের এই অধিনায়ক। ব্যাট হাতে হাজার রান আজ (শনিবার) পূর্ণ করলেও চতুর্থ আসরে ৫০ উইকেট নেওয়ার কোটা পূর্ণ করেন সাকিব। ৬০ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন চলতি আসরে তারই সতীর্থ কেভিন কুপার।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫