Skip to content

মে’কে ক্ষমতাচ্যুত করতে একাট্টা ৪০ এমপি

আন্তর্জাতিক ডেস্ক ॥
সানডে টাইমস সংবাদপত্রের প্রতিবেদনে জানা যায় যে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে ক্ষমতাচ্যুত করতে কনজারভেটিভ পার্টির ৪০ সংসদ সদস্য একমত হয়েছে। তারা বলেন মে’র ব্যাপারে আমরা আর আস্থা রাখতে পারছি না।

৮ই জুনের নির্বাচনের পর থেকে তৃণমূল পর্যায় থেরেসা মে ও তার দল তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি মনে করেন যে তিনি ব্যাপক জনপ্রিয়তা নিয়েই জয়লাভ করেছেন। কিন্তু বর্তমান সংসদ সদস্যদের বিরোধিতা তার ক্ষমতাকে হুমকির মুখে ফেলেছেন।

গত কয়েক সপ্তাহের মধ্যে দুই মন্ত্রীর পদত্যাগ মে’কে আরো সংকটে ফেলেছে। প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন যৌন হয়রানী বিষয়ে ক্যালেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করেন। আন্তর্জাতিক উন্নয়ন সেক্রেটারী প্রীতি প্যাটেল ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা সংস্থার সাথে গোপন বৈঠক করা সংক্রান্ত কারণে পদত্যাগ করেন। সরকারী কর্মকর্তারা জানান মে’র ক্ষমতা এই মুহূর্তে মারাত্মক হুমকির মুখে পড়েছে। রয়টার্স

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫