স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে সুজন (সুশাসনের জন্য নাগরিক)’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে গাজীপুর শহরের দৈনিক মুক্ত বলাকা’র কার্যালয়ে সাংবাদিক মুকুল কুমার মল্লিকের সভাপতিত্বে এবং সাংবাদিক রুহুল আমিন সজীবের সঞ্চালনায় এ উপলক্ষে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাতেম আলী, মুক্ত বলাকা’র সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক অনিল মন্ডল, সাপ্তাহিক বাংলাভূমি’ সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, বাংলাভূমি’র প্রধান সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম লিটন, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, রতন চন্দ্র ঘোষ, ফয়জুন্নেসা লাভলী, সাদেক আলী, ফৌজিয়া খাতুন, প্রতাপ কুমার গোপ, শাহীদুল ইসলাম শহীদ, বিলকিস খাতুন ডলি প্রমুখ।
এ অনুষ্ঠানে সুজন’র গাজীপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। গত ২৫ অক্টোবর এক আলোচনা সভায় সুজনের কমিটি গঠন করা হলে তা এ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়।
অধ্যাপক মুকুল কুমার মল্লিক সভাপতি এবং সাংবাদিক রুহুল আমিন সজীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তাগণ যথাক্রমে সহ-সভাপতি অধ্যাপক এনামুল হক, অধ্যাপক রতন চন্দ্র ঘোষ, অনিল মন্ডল, মোঃ আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মোকছেদুল আলম লিটন ও ফয়জুন্নেসা লাভলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাদেক আলী, দপ্তর সম্পাদক মোঃ নূরে আলম সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবিদ হোসেন বুলবুল, মহিলা সম্পাদক ফৌজিয়া খাতুন, সম্মানিত সদস বৃন্দ যথাক্রমে কাজী মোসাদ্দেক হোসেন, মোঃ হাতেম আলী, ডা. রতীশ কুমার দেবনাথ, মাসুদুল হক, রাহিম সরকার, এম. নজরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, মোঃ নজরুল ইসলাম আজহার, মোঃ জানে এ আলম, প্রতাপ কুমার গোপ, শহীদুল ইসলাম শহীদ, বিলকিস খাতুন ডলি, মোঃ রফিকুল ইসলাম বিপ্লব, মোঃ সারিকুল ইসলাম, মোঃ মজিবুর রহমান খান, প্রমোদ দেবনাথ ও রওশন আরা নুপুর।
গাজীপুরে সুজন’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং জেলা শাখার নতুন কমিটি ঘোষণা
আপডেট :November 12, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
