Skip to content

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৫৩

আন্তর্ঝাতিক ডেস্ক ॥
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরের মার্কেটে বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়ছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার বিদ্রোহী-নিয়ন্ত্রিত আতারেব শহরের ওই মার্কেটে এই হামলা চালানো হয়। এ হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি মার্কেটে হামলা চালানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

আলেপ্পোর ওই শহরটি বিদ্রোহী ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর দখলে ছিলো।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে অনেক শিশুও ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫