Skip to content

শরীর সুস্থ রাখতে পাঁচ অভ্যাস!

লাইফস্টাইল ডেস্ক ॥

সবাই সুস্থ সবল থাকতে চাই। এটা আমাদের সবারই কাম্য। কর্মজীবনের স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যেতে সুস্থ থাকা অতি জরুরি।

কিন্তু আমরা চাইলেই কী সুস্থ থাকতে পারি? না পারিনা। আমাদের অসুস্থ হওয়ার কারণ মূলত খাদ্য অভ্যাস, অসময়ে ঘুম বা সময় মতো ঘুম না হওয়া এবং শরীর চর্চা না করা ইত্যাদি। এজন্য সুস্থ থাকতে হলে কতগুলা নিয়ম মেনে চলতে হবে।

শরীরকে আদ্র রাখুন: শরীর সুস্থ রাখতে হলে আমাদের সবাইকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত। কারণ পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর সুস্থ এবং আদ্র থাকে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীর থেকে বিষাক্ত উপাদান বের হয়ে যায়। এতে শরীরে সহজে কোনো ব্যাধির আক্রমণ হয় না।

সুস্থ থাকতে ওজন নিয়ন্ত্রণে রাখুন: শরীর সুস্থ রাখতে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত। অতিরিক্ত ওজনের কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর ওজন নিয়ন্ত্রণে থাকলে আমাদের হার্ট ভাল থাকে।

নিরমিত যোগব্যায়াম করুন: শরীর সুস্থ রাখতে চাইলে নিয়মিত যোগব্যায়াম করুন। যারা নিয়মিত যোগ চর্চা করেন, তারা শরীর এবং মনের দিক থেকে ভীষণভাবেই সুস্থ থাকেন। এছাড়া নিয়মিত যোগব্যায়াম করলে শরীর সুস্থ এবং ফুরফুরে থাকে। অন্যদিকে শরীরের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে, মাংসপেশি সচল রাখতে এবং ওজন কমাতেও যোগ ব্যায়াম ভীষণভাবে সাহায্য করে।

প্রাতরাশ করুন: শরীর সুস্থ রাখতে প্রাতরাশ মিস করা কোনো ভাবেই উচিত নয়। কারণ এটি সারাদিনের জন্য শরীরের কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রাতরাশ না করলে পিত্ত সমস্যা হতে পারে, যা মন এবং শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পর্যাপ্ত ঘুম: শরীর সুস্থ রাখতে চাইলে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো উচিত। প্রত্যেকদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা উচিত। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হার্টের সমস্যা থেকেও রেহায় পাওয়া যায়। এছাড়া ভাল ঘুম হলে আমাদের চিন্তাশক্তির উন্নতি ঘটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫