Skip to content

ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক ॥

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার (১৪ নভেম্বর) একটি স্কুলে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

হামলায় আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই স্কুল শিক্ষার্থী ও বেশ কয়েক জন শিশু রয়েছে বলে জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম রেডিং রেকর্ড সার্চলাইট।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।

সহকারী শেরিফ ফিল জনস্টন জানান, ওই হামলাকারী তার বাড়ি থেকে গুলি করতে করতে স্কুলে ঢুকে পড়ে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে র‌্যাঞ্চো তেহামা কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত হামলার পেছনের উদ্দেশ্য জানা যায়নি। গণমাধ্যমগুলোর কাছে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫