Skip to content

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪ শতাধিক আটক

মালয়েশিয়া প্রতিনিধি ॥
মালয়েশিয়ায় আবারও অবৈধ অভিবাসী আটকের লক্ষ্যে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এ অভিযানে বাংলাদেশিসহ প্রায় চার শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন।

মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ অভিযানে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি ছিল এ রিপোর্ট লিখা পর্যন্ত তার কোন পরিসংখ্যান নিশ্চিত হওয়া যায়নি। সূত্র : বিডি প্রতিদিন

সিটি অব দ্যা হার্ট খ্যাত রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং’র জালান আলোতে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে থেমে থেমে অভিযান চলে রাত ৯টা পর্যন্ত। দেশটির ইমিগ্রেশন, ডিবিকেএল,পুলিশ, জেনারেল অপারেশন সোর্স ও মালয়েশিয়ার কোম্পানি কমিশনের সমন্বয়ে কয়েকটি সংস্থার মোট ২৬৭ জন কর্মকর্তার অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফার আলি জানিয়েছেন,অভিযানের শুরুতে মোট ৯১৫ জন বিদেশিকে চেক করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, ওমান ও অন্যান্য দেশের নাগরিক।

কাগজপত্র যাচাই বাছাই শেষে যৌথ এ অভিযানের সময় ৪৪০ জন অবৈধ অভিবাসীকে আটক দেখানো হয়েছে। এদের মধ্যে ৩৮৯ জন পুরুষ, ৪৭ জন নারী ও ৪ জন শিশু। পরবর্তী তদন্তের জন্য তাদেরকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫