আন্তর্জাতিক ডেস্ক ॥
মধ্য গ্রিসের তিনটি শহরে রাতভর ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় বুধবার (১৫ নভেম্বর) অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে এবং কয়েকজন নিখোঁজ রয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছে।
বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যায় দেশটির বাণিজ্যিক শহর মানদ্রা, নে পেরামোস মেগারা, রাজধানী এথেন্সের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে বহু পণ্যাগার রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
খবরে বলা হয়, নিহতদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ, যাদের মৃহদেহ তাদের বাড়ির মধ্যে পড়েছিল। এক ব্যক্তি বলেন আমরা আটকা পড়েছি। আমাদের বেড়োনোর জন্য প্রযুক্তি প্রয়োজন।
মানদ্রার মেয়র বলেন, এটা বাইবেলে উল্লেখ করা দুর্যোগের মত। পানির তোড়ে সব কিছু ভেসে যাচ্ছিল।
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বন্যায় নিহতদের জন্য গভীর শোক জানিয়েছেন।
গত এক সপ্তাহ ধরে গ্রীসে বৈরী আবহাওয়া বিরাজ করছে, কিন্তু একরাতের ভারী বর্ষণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
