Skip to content

পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ॥

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগার যুবাদের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ১৮৫ রান। পিনাক ঘোষ ৮২ আর আফিফ হোসেন ৮ রান নিয়ে ব্যাট করছেন।

কুয়ালালামপুরের কিনকারা একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন টাইগার দুই ওপেনার পিনাক ঘোষ ও নাইম শেখ। উদ্বোধনী জুটি থেকে আসে ৫১ রান। এরপর ব্যক্তিগত ১৪ রান করে সাজঘরে ফেরেন নাইম।

নাইমের বিদায়ের পর অধিনায়ক সাইফকে সঙ্গে নিয়ে ১০৫ রানের জুটি গড়েন পিনাক। দুইজনেই দেখা পান হাফ সেঞ্চুরির। সাইফ ৬১ রান করে বিদায় নিলেও পিনাকের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে এশিয়ার পরাশক্তি ভারতকে বিদায় করে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫