Skip to content

ঢাকায় ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক ॥

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর এর মধ্যে জমজাট হয়ে উঠেছে মাঠের লাড়াই। অন্যদিকে এখন পর্যন্ত বিপিএলের তিন ম্যাচের একটিতে জয় এবং দুইটিতে পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।

ইতিমধ্যে রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম। গত ১৪ নভেম্বর মঙ্গলবার রাত আড়াইটায় ঢাকায় পা রাখেন এই কিউই ব্যাটসম্যান। ১৫ নভেম্বর বুধবার বিসিবির অ্যাকাডেমি মাঠে কিছুটা অনুশীলন করতে দেখা যায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

অপরদিকে ম্যাককালামের পাশাপাশি দলের শক্তি বাড়াতে ঢাকায় এসে পৌছাছেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল। আজ ভোর ৪টা ৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছান তিনি।

আগামী ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স। আর সেই ম্যাচে গেইল ও ম্যাককালামের খেলা অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা যাচ্ছে। গেইল এবং ম্যাককালাম যোগ দেয়ায় যে রংপুর স্বস্তির নিশ্বাস ফেলতেই পারে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫