Skip to content

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মিজান (২২) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বানিয়ারচালা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান নেত্রকোনা সদর থানার দুগিয়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালবোঝাই একটি ট্রাকে হেলপার মিজান চালকের পাশে বসে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রাকটি সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনে অংশের বাম পাশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত তিনি।

ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে বলেও জানান ওসি দেলোয়ার হোসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫