Skip to content

৩১ লাখ শিক্ষার্থীর পিএসসি পরীক্ষা আজ থেকে শুরু

স্টাফ রিপোর্টার ॥
প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। এ পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য সময় ২০ মিনিট অতিরিক্ত রাখা হয়েছে। মোট ৬টি বিষয়ে প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রথম দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান রাজধানীর মতিঝিলে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূ্ত্ের জানা গেছে, প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি পরীক্ষায় এবার ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রাথমিক শিক্ষায় ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে।

এর মধ্যে ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন ও ছাত্রী সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ৫২৪ জন। ইবতেদায়ি শিক্ষায় ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ছাত্রসংখ্যা ১ লাখ ৫৩ হাজার ১৫২ জন এবং ছাত্রীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৪১৪ জন। প্রাথমিক শিক্ষায় ২ হাজার ৯৫৩ জন এবং ইবতেদায়ি শিক্ষায় ৩৭৯ জনসহ মোট ৩ হাজার ৩৩২ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। সারা দেশে ৭ হাজার ২৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৭ হাজার ২৬৭টি এবং দেশের বাইরে রয়েছে ১২টি কেন্দ্র।পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্নের জন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। দুর্গম এলাকায় ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থাপনায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫