Skip to content

টলিউড অভিনেত্রী রীতা কয়রাল আর নেই

বিনোদন ডেস্ক ॥

চলে গেলেন টলিউড অভিনেত্রী রীতা কয়রাল। রোরবার (১৯ নভেম্বর) তিনি মারা যান।

চলতি বছরের আগস্ট থেকে লিভার ক্যান্সারে ভুগছিলেন পশ্চিমবঙ্গের এই দাপুটে অভিনেত্রী। এদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। ততক্ষণে চিকিৎসকরা জানান তিনি আর নেই। পরে নেতাজিনগরের বাড়িতে তার মরদেহ নিয়ে যাওয়া হয়।

এর আগেও অসুস্থতার কারণে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সুস্থ হলে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বড় পর্দা থেকে ছোটপর্দা, সর্বত্র তার অবাধ বিচরণ ছিল। যাত্রা, নাটক, থিয়েটারে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। তবে অসুস্থতা তাকে কাজে করে দেয় অনিয়মিত।

টেলিভিশনের বহু জনপ্রিয় সিরিয়ালের মুখ্য চরিত্রে ছিলেন রীতা কয়রাল। মূলত খলনায়িকার ভূমিকায় অভিনয় করেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে স্টার জলসায় ‘রাখি-বন্ধন’ সিরিয়ালের মুখ্যবিরোধী চরিত্রে অভিনয় করছিলেন তিনি। পাশাপাশি, জি বাংলায় ‘স্ত্রী’ সিরিয়ালের মুখ্য চরিত্র নীরুর মায়ের ভূমিকাতেও দেখা যায় অভিনেত্রীকে।

সাহসী অভিনেত্রী হিসেবেও তার সুপরিচিতি ছিল। ‘বেয়াদপ’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘পারমিতার একদিন’, ‘বড় বউ’, ‘অসুখ’, ‘গুণ্ডা’, ‘জীবন নিয়ে খেলা’, ‘চিরদিনই তুমি যে আমার’ প্রভৃতি ছবিতেও অভিনয় করেছেন রীতা কয়রাল।

রীতা কয়রালের আকস্মিক মৃত্যুতে ওপার বাংলার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫