Skip to content

‘আ’লীগের আমলেই সংখ্যালঘুরা বেশি নির্যাতিত’

স্টাফ রিপোর্টার ॥

আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) সকালে রংপুরের পাগলাপীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ন্যাক্কারজনক এই হামলার নেপথ্যের কারণ খুঁজতে বিচার বিভাগীয় তদন্ত জরুরি।

রামু এবং নাসিরনগরে হামলার উদাহরণ টেনে মির্জা ফখরুল বলেন, আগের ঘটনাগুলোতেও আওয়ামী লীগের লোকজনেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিএনপি’র কেউ পাগলাপীরের হামলায় জড়িত নয় বলেও দাবি করেন ফখরুল। ২০১৪ সালের মতোই ক্ষমতাসীনরা একতরফা নির্বাচন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫