Skip to content

ঘর পালানো প্রেমের গল্পে জোভান-সাবিলা

বিনোদন ডেস্ক ॥

সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও সাবিলা নূর। দু’জনে এক হয়ে প্রচুর নাটকের কাজ করেছেন এরই মধ্যে। এবার এই জুটি এক হলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এটির নাম ‘পলায়ন বিদ্যা’।

যা রোববার (১৯ নভেম্বর) রাতে সারা বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

ইফতেখার আহমেদ ওশিনের রচনা ও পরিচালনায় ছোট দৈর্ঘ্যরে এই বিশেষ চলচ্চিত্রের শুরুটা হয় সাবিলা নূরের বিয়ের রাত থেকে। বাসা ভর্তি মানুষ, এর ফাঁকেই সাবিলা বউয়ের সাজ নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। কারণ নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছেন প্রেমিক জোভান। তাদের সঙ্গী হয়ে থাকেন আরেক জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। এভাবেই শুরু হয় জোভান-সাবিলার প্রেমময় ঘর পালানোর জার্নি। যদিও সেই জার্নি মাঝপথে থমকে যায়, রাতের আঁধারে গল্প এগুতে থাকে নতুন মোড়ের দিকে।

কাজটি প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘কাজটি করতে গিয়ে মনে হলো চরিত্রটি একেবারে আমার কথা ভেবেই তৈরি হয়েছে। ঘর পালানোর মধ্যে যে রোমাঞ্চকর অনুভুতি আছে সেটি এই কাজটির মাধ্যমে আগাম জেনে রাখলাম!’

এদিকে জোভান বলেন, ‘খুব সিম্পল এবং অসাধারণ একটা গল্প রয়েছে। আর সাবিলার সঙ্গে কাজ করার একটা মজাও আছে। ছবিটি দেখুন, গল্প বলে মজা নষ্ট করতে চাই না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫