Skip to content

ঢাকার নারিনের ব্যাটে ঝড়

স্পোর্টস ডেস্ক ॥

মিরপুরে টসে জিতে ব্যাটিং নিয়ে শুরুর দিকেই ধাক্কা খেয়েছিল ঢাকা ডাইনামাইটস। হাসান আলীর জোড়া আঘাতে ১২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল তারা। তবে ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছেন সুনিল নারিন। মাত্র ৩০ বলে ফিফটি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১.১ ওভারে ঢাকা ডাইনামাইটসের সংগ্রহ ২ উইকেটে ৯১ রান। নারিন ৩৫ বলে ৬০ রানে অপরাজিত আছেন। এই ইনিংসে ৫টি চারের পাশে ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
অপরপ্রান্তে কুমার সাঙ্গাকারা ধীরে সুস্থে ব্যাটিং করছেন। ২৬ বলে ২১ রানে অপরাজিত আছেন লঙ্কান এই ব্যাটিং কিংবদন্তী।

হাসান আলীর এক ওভারে এভিন লুইস ২ এবং মেহেদী মারুফ শুন্য রানে সাজঘরে ফেরেন। পাকিস্তানী পেসারের বলে দু’জনই বোল্ড হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫